ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

বেদনাহত পবিপ্রবিঃ আর নেই প্রফেসর জিল্লুর রহমান, উপাচার্যের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক ||

অকালেই নিভে গেল এক আলোকবর্তিকার দীপ্ত আলো। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) খ্যাতনামা শিক্ষাবিদ, ভাষা ও যোগাযোগ বিভাগের প্রফেসর ড. মো. জিল্লুর রহমান আর নেই।

আজ মঙ্গলবার (৩ জুন ২০২৫) ভোর ৫টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিশ্ববিদ্যালয়ের আঙিনা আজ শোকস্তব্ধ। সহকর্মীদের চোখে জল, শিক্ষার্থীদের মুখে স্তব্ধতা। যে মানুষটি ছিলেন অভিভাবকতুল্য, পরম আশ্রয়—তিনি আজ শুধুই স্মৃতি।

ড. জিল্লুর রহমান ছিলেন শুধু একজন শিক্ষক নন—ছিলেন আদর্শ, প্রেরণা ও মানবিক মূল্যবোধের প্রতীক। শিক্ষকতা ছাড়াও প্রশাসনিক দায়িত্ব, গবেষণা, সাহিত্য ও সমাজভাবনায় ছিল তাঁর বলিষ্ঠ উপস্থিতি।

তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, “ড. জিল্লুর রহমান ছিলেন এক অনন্য মনের মানুষ। সততা, প্রজ্ঞা, সাহিত্যভাষা ও নৈতিকতায় তিনি ছিলেন আমাদের আলোকবর্তিকা। তাঁর মতো মানুষের শূন্যতা পূরণ হবার নয়।”

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় বেদনাকে সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

বেদনাহত পবিপ্রবিঃ আর নেই প্রফেসর জিল্লুর রহমান, উপাচার্যের শোকবার্তা

Update Time : ১১:২৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

প্রিন্ট করুন :