ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্লাস্টিক দিলেই গাছের চারা! পবিপ্রবিতে অভিনব ‘Go Green’ কর্মসূচি

প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলবে একটি গাছের চারা। শুনতে অদ্ভুত লাগলেও একদম সত্যি! পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী এমন এক উদ্যোগ নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট (এসইই) আয়োজন করেছে অভিনব এক ক্যাম্পেইন— “Go Green: Planet vs Plastic”।

মঙ্গলবার সকালে টিএসসির সামনে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী কর্মসূচির। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মহসিন হোসাইন খান।

ভাইস-চ্যান্সেলর বললেন, “এই প্লাস্টিকের দুনিয়ায় গাছ লাগানো শুধু প্রতীকী কোনো বিষয় নয়, বরং ভবিষ্যতের জন্য এটি এক জরুরি বার্তা। শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সত্যিই অনুপ্রেরণার।” তিনি আরও বলেন, “প্লাস্টিক থেকে তৈরি মাইক্রোপ্লাস্টিক যেমন প্রাণীর দেহে ঢুকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে, তেমনি এটি পরিবেশের জন্য এক ভয়াবহ সংকেত।”

কীভাবে কাজ করল এই আয়োজন? স্টলে জমা পড়েছে ব্যবহৃত প্লাস্টিকের বোতল, প্যাকেট, র‍্যাপার ইত্যাদি। বিনিময়ে দেওয়া হয়েছে ফলজ ও বনজ গাছের চারা। শিক্ষার্থীদের জন্য ছিল গেমস কর্ণার, যেখানে বিজয়ীদের পুরস্কার ছিল—গাছের চারা! সঙ্গে ছিল জুস কর্ণার, যেখানে তাজা জুসের স্বাদে মজেছে সবাই।

এই চিন্তাভাবনার পেছনে রয়েছেন এসইই’র ছাত্রী আফিয়া তাহমিন জাহিন ও কো-ফাউন্ডার মো. ফারদিন হাসান। তাঁদের নেতৃত্বেই শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ পরিকল্পনায় বাস্তবায়িত হয় গোটা আয়োজন।

“শুধু ক্যাম্পাসেই নয়, আমরা চাই এ কর্মসূচি দেশের অন্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ুক,” বললেন আয়োজক দলের একজন। তাঁদের বিশ্বাস, এমন উদ্যোগই আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব করে গড়ে তুলবে।

সবুজে ভরুক পৃথিবী, প্লাস্টিক হোক অতীত—এটাই তাদের বার্তা।
পবিপ্রবির ছায়াঘেরা ক্যাম্পাসে প্লাস্টিকের বদলে গাছ হাতে নিয়ে বেরিয়ে যাওয়া শিক্ষার্থীরা যেন সেই বার্তাই ছড়িয়ে দিলেন নিঃশব্দে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

প্লাস্টিক দিলেই গাছের চারা! পবিপ্রবিতে অভিনব ‘Go Green’ কর্মসূচি

Update Time : ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

প্রিন্ট করুন :