ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

‘পুষ্টির শুরু হোক ঘরের চৌকাঠ থেকে’— পবিপ্রবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক | 

“শিশুর ভবিষ্যৎ রক্ষা করতে চাইলে পরিবার থেকেই পুষ্টি সচেতনতা শুরু করতে হবে”—এমনই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

রোববার সকালে বরিশালের বাখেরগঞ্জ উপজেলার বোয়ালিয়ায় অনুষ্ঠিত ‘পুষ্টি সচেতনতা ও শিক্ষণ কার্যক্রম বিষয়ক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুদের পুষ্টিহীনতা তাদের শারীরিক গঠন থেকে শুরু করে মানসিক বিকাশ পর্যন্ত বিপন্ন করে তোলে। এ চক্র ভাঙতে হলে বাবা-মা সহ পুরো পরিবারের সচেতন হওয়া জরুরি।”

জেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রামীণ জনসংখ্যা ও পিকেএসএফ-এর আয়োজনে, আরএমটিপি প্রকল্পের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে দিনের শুরুতেই এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত আলোচনা সভা।

বিশিষ্ট অতিথি, পিকেএসএফ-এর উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম বলেন, “নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণ নিশ্চিত করতে হলে জনমনে সচেতনতা গড়ে তুলতে হবে। নারীরা হতে পারে এ আন্দোলনের প্রথম সারির যোদ্ধা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাখেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মুজিবর রহমান মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান রানা।

সভাপতির বক্তব্যে উঠে আসে, “শুধু বক্তৃতায় নয়, হাতে-কলমে শিক্ষা দিতে হবে পুষ্টির গুরুত্ব। সেদিকে লক্ষ্য রেখেই শিক্ষার্থীদের মাঝে দুধ, ডিম ও ফল বিতরণ করা হয়েছে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের সচেতনতামূলক আয়োজন নিয়মিত চালিয়ে গেলে পরবর্তী প্রজন্ম আরও বেশি সুস্থ ও সচেতন হয়ে উঠবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

‘পুষ্টির শুরু হোক ঘরের চৌকাঠ থেকে’— পবিপ্রবি উপাচার্য

Update Time : ০৬:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

প্রিন্ট করুন :