ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

পবিপ্রবিতে প্রথমবার ‘গবেষণা উৎসব’, উপকূল ঘিরে গবেষণার ঢেউ!

উদ্বোধনী মঞ্চে অতিথিবৃন্দ
‘গবেষণা উৎসব ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আয়োজকবৃন্দের উপস্থিতি।

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবার লেখাপড়ার গণ্ডি পেরিয়ে গবেষণার নতুন দিগন্তে! প্রতিষ্ঠার ২৩ বছরে প্রথমবার আয়োজিত হলো ‘গবেষণা উৎসব ২০২৫’। দিনব্যাপী এই আয়োজনে ছিল উপকূলীয় সংকট, সম্ভাবনা আর টেকসই উন্নয়নের জয়গান।

‘Research for Coastal Resilience’—এই প্রতিপাদ্য নিয়ে রোববার বিশ্ববিদ্যালয়জুড়ে বইল গবেষণার হাওয়া। আয়োজনে নেতৃত্বে ছিলেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। উদ্বোধনীতে ভার্চুয়ালি যুক্ত হন মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বললেন, “বিশ্ববিদ্যালয় শুধু পাঠ নয়, সৃজনশীলতারও আঁতুড়ঘর।”

ইউজিসি’র তত্ত্বাবধানে উপস্থাপিত হয় পাঁচটি অনুষদের ১০টি গবেষণা প্রকল্প ও কেন্দ্রের বিশেষ ২টি উদ্যোগ। পবিপ্রবিকে ঘিরে গবেষণার কেন্দ্রবিন্দু গড়ে তুলতেই এই মহাপরিকল্পনা।
বিশেষ অতিথি ইউজিসি সদস্য ড. মাসুমা হাবিবের আশা, “পবিপ্রবি একদিন হয়ে উঠবে ‘সেন্টার অব এক্সিলেন্স’। উপকূলীয় গবেষণায় দেশের অগ্রণী নাম।”

সমাপ্তি অনুষ্ঠানে গবেষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কর্তৃপক্ষ। ঘোষণা আসে স্মারকগ্রন্থ প্রকাশেরও।
আয়োজক রিসার্চ সেন্টারের পরিচালক ড. মো. মামুন-উর-রশিদের ভাষায়, “এটি শুধুই উৎসব নয়, বরং উপকূলের টেকসই ভবিষ্যতের সেতু নির্মাণের সূচনা।”

পবিপ্রবির গবেষণা উৎসব—উপকূলের ঢেউ এবার বইছে জ্ঞানের হাওয়ায়!

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পবিপ্রবিতে প্রথমবার ‘গবেষণা উৎসব’, উপকূল ঘিরে গবেষণার ঢেউ!

Update Time : ০৪:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

প্রিন্ট করুন :