ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ ছাড়লেন অধ্যাপক ড. মামুন, ফিরছেন পবিপ্রবিতে মূল পদে

ববি প্রতিনিধি ||

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে এল বড় পরিবর্তন। ট্রেজারার পদ থেকে অব্যাহতি দেওয়া হল অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তিনি তাঁর পূর্বের মূল কর্মস্থল—পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিরে যাচ্ছেন।

প্রজ্ঞাপনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতির সম্মতিতেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে ২০০৬ সালের বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ১২(৩) ধারা অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়।

অধ্যাপক মামুন পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের মৌলিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং প্রাণী বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের সঙ্গে যুক্ত ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আর্থিক প্রশাসন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সূত্রের খবর, মন্ত্রণালয় থেকে পাঠানো এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। ইতিমধ্যেই প্রয়োজনীয় অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়, ইউজিসি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ট্রেজারার পদে নতুন নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে খুব শিগগিরই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ ছাড়লেন অধ্যাপক ড. মামুন, ফিরছেন পবিপ্রবিতে মূল পদে

Update Time : ১২:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

প্রিন্ট করুন :