ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের আইটি দক্ষতা উন্নয়নে সেমিনার

পটুয়াখালী প্রতিনিধি||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘আইটি স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।

সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “প্রযুক্তির এই যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে সবাইকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ালে সেবার মানও বাড়বে।”

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, “আধুনিক বিশ্ববিদ্যালয় গঠনে প্রযুক্তিনির্ভর প্রশাসনিক দক্ষতা জরুরি।”

কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ বলেন, “এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয়। এতে কর্মীদের পেশাগত দক্ষতা বাড়বে।”

আইকিউএসি পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন সেমিনারের সভাপতি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, “ডিজিটাল সক্ষমতা থাকলে দায়িত্ব পালন সহজ হয়, অগ্রগতিও দ্রুত হয়।”

সেমিনারে প্রশিক্ষক ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল মাসুদ, সিএসই অনুষদের অধ্যাপক ড. মো. শামসুজ্জামান সবুজ এবং অধ্যাপক ড. মো. নুর নবী।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। দিনব্যাপী এ সেমিনার বিকেল ৫টায় শেষ হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের আইটি দক্ষতা উন্নয়নে সেমিনার

Update Time : ০৬:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

প্রিন্ট করুন :