ভোলা প্রতিনিধি||
ভোলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও জামায়াত নেতা ড. আ জ ম ওবায়েদুল্লাহর দ্বিতীয় জানাজা রবিবার (১১ মে) রাত ১০টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা ঘিরে সৃষ্টি হয় গভীর শোকের পরিবেশ।
শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা বলেন, ইসলামি আন্দোলনের জন্য তাঁর ত্যাগ কর্মীদের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি আমৃত্যু ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করে গেছেন।
জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের বহু নেতাকর্মী অংশ নেন। তাঁর মৃত্যুতে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন শোক প্রকাশ করেন।
সাউথ বাংলা ডেস্ক 

























