ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের দাবি, বৃহস্পতিবার রাতভর এবং শুক্রবার সকালে পাকিস্তান অন্তত ১৫টি ভারতীয় শহরের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দেশটির সরকার বলছে, জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের শহরগুলোতে এসব হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি।

ভারতের প্রতিক্রিয়ায়, দেশটির সামরিক বাহিনী শ্রীনগর, পাঠানকোট, চণ্ডীগড়সহ কয়েকটি শহরের ঘাঁটি থেকে পাল্টা হামলা চালায় পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনায়। ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন, এই পাল্টা অভিযানে পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি এবং পাকিস্তান অধিকৃত কাশ্মিরে অবস্থিত রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশানা করা হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিস্ক্রিয় করা হয়েছে। এসব প্রতিরক্ষায় ব্যবহৃত হয়েছে রাশিয়ার তৈরি এস-৪০০ সিস্টেম। পাল্টা হামলায় ভারত হরপি ও হারোপ ড্রোন ব্যবহার করেছে, যা মূলত শত্রুর রাডার ধ্বংসে ব্যবহৃত হয়।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বলেন, “গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আগ্রাসনের চেষ্টা চালিয়েছে।” তিনি দাবি করেন, পাকিস্তান ২৫টি ইসরায়েলি হারোপ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তরের কাছে একটি ভারতীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় ভারতীয় ড্রোন হামলায় চার সৈন্য আহত হয়েছেন এবং সিন্ধু অঞ্চলে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ভারতীয় হামলার পর পাকিস্তানের বেশ কিছু শহরে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাহোরে বিস্ফোরণের শব্দে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন এবং সামরিক স্থাপনার আশপাশে ভিড় করেন বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে এই সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত বলে মনে করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

Update Time : ০৬:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

প্রিন্ট করুন :