ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭: আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলো ফোরাম জোট

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)–এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে ফোরাম জোট। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার গুলশান শুটিং ক্লাব থেকে ক্যাম্পেইনের সূচনা করে জোটটি।

প্রচারণা শুরুর পর প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করে। সেখানে বিভিন্ন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এবারের নির্বাচনে ফোরাম জোটের নেতৃত্বে রয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। অপরদিকে প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। ফোরাম জোট ৩৫টি পরিচালক পদের জন্য তরুণ, অভিজ্ঞ, প্রযুক্তিসম্পন্ন ও দূরদর্শী ৩৫ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।

ফোরাম নেতৃবৃন্দ বলেন, অতীতে বিজিএমইএ নির্বাচনে সাধারণ গার্মেন্টস মালিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না থাকায় সঠিক নেতৃত্ব নির্বাচনে প্রহসন হয়েছে। তবে এবার পরিস্থিতি বদলাতে চায় ফোরাম। তারা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং শ্রমিকবান্ধব বিজিএমইএ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

তারা আরও জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গার্মেন্টস মালিকদের কাছে পৌঁছে গিয়ে নির্বাচনী ইশতেহার তুলে ধরতে চাইছে ফোরাম। সাধারণ সদস্যদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে বিজিএমইএ-কে শক্তিশালী ও গণতান্ত্রিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

ফোরাম জোট মনে করে, এই নির্বাচনে তরুণ নেতৃত্ব বিজিএমইএ-তে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী ধারণা যোগ করবে, যা রপ্তানি প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭: আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলো ফোরাম জোট

Update Time : ১১:৫২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

প্রিন্ট করুন :