ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মদিনায় অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ৬ প্রবাসী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার অর্গানোগ্রাম ও জনবল পুনর্বিন্যাসে ইউজিসির সমর্থন চায় পবিপ্রবি ‘কমিটিতে শিক্ষক নিয়োগ আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে’—উদ্বেগ সংশ্লিষ্টদের বরিশালে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলা, আহত ৩ বরিশালের ভাসমান পেয়ারার হাট, রপ্তানির সম্ভাবনাঃ মার্কিন রাষ্ট্রদূত ‘ডন’ গ্রেপ্তার, সালমান শাহ হত্যা মামলার আসামি শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪ খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪
পবিপ্রবিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পবিপ্রবিতে নেতৃত্ব ও দক্ষতা বিকাশে এসইই-এর ওরিয়েন্টেশন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ‘স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ (এসইই)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো নবাগত সদস্যদের জন্য বিশেষ “ওরিয়েন্টেশন ও গ্রুমিং সেশন”।

শনিবার (০৩ মে) বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি কনফারেন্স রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হেমায়েত জাহান। উপস্থিত ছিলেন এসইই-এর উপদেষ্টা অধ্যাপক ড. আয়েশা আক্তার এবং সহকারী অধ্যাপক আরিফুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, “নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাস একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে অপরিহার্য। এসইই-এর এমন উদ্যোগ শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সহায়ক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে প্রদর্শিত হয় এসইই-এর পূর্ববর্তী কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্য ভিডিও। এরপর শুরু হয় মূল গ্রুমিং সেশন।
প্রথম সেশনে ‘সিভি মেকিং ও কমিউনিকেশন মাস্টারক্লাস’ পরিচালনা করেন ইউএস বাংলা গ্রুপের এইচআর প্রফেশনাল হাসান মাহমুদ সম্রাট।
দ্বিতীয় সেশনে ‘কনটেন্ট রাইটিং ও পাবলিক স্পিকিং’ নিয়ে প্রশিক্ষণ দেন গ্রিন ইউনিভার্সিটির লেকচারার আ স ম কামরুল ইসলাম। উভয় সেশনেই শিক্ষার্থীদের ছিল ব্যাপক অংশগ্রহণ, প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতাদের হাতে বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অনলাইন ঈদ আনন্দ প্রতিযোগিতা এবং ৩১ ডিসেম্বরের আতশবাজি সচেতনতামূলক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

শেষে এসইই-এর সভাপতি মোসা. সুমাইয়া তাসনিম আশা সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রতিষ্ঠাতা আফিয়া তাহমিন জাহিন ও সহ-প্রতিষ্ঠাতা ফারদিন হাসান নবীন সদস্যদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন।

সার্বিকভাবে, এই প্রাণবন্ত আয়োজনটি নবীন সদস্যদের মধ্যে উদ্দীপনা ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে এবং পবিপ্রবিতে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশে এসইই-এর প্রতিশ্রুতি আরও একবার প্রমাণ করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মদিনায় অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ৬ প্রবাসী

পবিপ্রবিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পবিপ্রবিতে নেতৃত্ব ও দক্ষতা বিকাশে এসইই-এর ওরিয়েন্টেশন

Update Time : ০৩:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

প্রিন্ট করুন :