পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে ২৮ এপ্রিল ২০২৫ তারিখে এক সভার আয়োজন করা হয়।
সভায় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা বৃদ্ধি করে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সুজাউদ্দীন কবির সরকার।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন:
১। অধ্যাপক ড. মেহেদী হাসান সিকদার, পরিসংখ্যান বিভাগ
২। সহকারী অধ্যাপক ড. ফেরদৌস আহমেদ, মৎস্য ব্যবস্থাপনা বিভাগ
৩। সহকারী অধ্যাপক ড. এমদাদ সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিজ্ঞান বিভাগ
৪। সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম, আইন ও ভূমি প্রশাসন বিভাগ
এই নির্বাচন কমিশন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ভোটার তালিকা প্রকাশসহ নির্বাচন আয়োজনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।
প্রধান উপদেষ্টা মহোদয়ের অনুমোদনক্রমে নোটিশটি জারি করেন মোঃ মাইন উদ্দিন, উপদেষ্টা, পবিপ্রবি সাংবাদিক সমিতি।
সাউথ বাংলা ডেস্ক 
























