ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মদিনায় অগ্নিকাণ্ডে ১৭ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ৭ প্রবাসী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার অর্গানোগ্রাম ও জনবল পুনর্বিন্যাসে ইউজিসির সমর্থন চায় পবিপ্রবি ‘কমিটিতে শিক্ষক নিয়োগ আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে’—উদ্বেগ সংশ্লিষ্টদের বরিশালে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলা, আহত ৩ বরিশালের ভাসমান পেয়ারার হাট, রপ্তানির সম্ভাবনাঃ মার্কিন রাষ্ট্রদূত ‘ডন’ গ্রেপ্তার, সালমান শাহ হত্যা মামলার আসামি শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪ খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪

ছাত্ররাজনীতি পুনর্বহালের দাবিতে পবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্ররাজনীতি পুনর্বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছে পবিপ্রবি শাখা ছাত্রদল।

সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপিটি প্রদান করা হয়। এতে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর ছিল। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদান শেষে পবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, “শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত। শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাজনৈতিক চর্চা একজন শিক্ষার্থীকে চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। অংশগ্রহণমূলক পরিবেশ বজায় রেখে ছাত্ররাজনীতির অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।”

সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, “ছাত্ররাজনীতি স্থগিত করে সন্ত্রাসী সংগঠনগুলোর পুনর্বাসনের চেষ্টা চলছে। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং গণতান্ত্রিক চর্চা ফেরাতে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, অবিলম্বে রাজনীতি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।”

উল্লেখ্য, কিছুদিন আগে পবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ শান্ত রাখতে ছাত্ররাজনীতি সাময়িকভাবে স্থগিত করে, যা শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

স্মারকলিপির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মদিনায় অগ্নিকাণ্ডে ১৭ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ৭ প্রবাসী

ছাত্ররাজনীতি পুনর্বহালের দাবিতে পবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

Update Time : ০৭:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :