আগামী ২০ বছরের মহাপরিকল্পনার আওতায় পটুয়াখালীর দুমকী উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মহাপরিকল্পনা প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সমস্যা ও উন্নয়নের পরিকল্পনা গ্রহনে নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুমকী টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জামাল হোসেন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী এলজিইডি’র সিনিয়র সহকারী বোরহান উদ্দিন, প্রকল্প টীম প্রধান ড. মোঃ আক্তার হোসেন চৌধুরী, ডেপুটি টীম প্রধান কাজী কামরুল হাসান, সিনিয়র কনসালট্যান্ট( ট্রান্সপোর্ট) ড.শহীদ মামুন, শেলটেক ইডি ড.আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল হাসান শাহীন, দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির, সাউথ বাংলা পোর্টালের সম্পাদক ও প্রকাশক নুতন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার, দুমকী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, প্রেসক্লাব দুমকীর সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, পীরতলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহীন প্রমুখ।
সাউথ বাংলা ডেস্ক 


























