ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

জমিজমার বিরোধে মামলা, দুমকীতে শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক||

জমিজমা বিরোধের জেরে সংঘর্ষের মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয়(হিন্দু) শিক্ষক সজল পাইনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

এদিকে ১ সপ্তাহ ধরে জেল হাজতে থাকা শিক্ষক সজল পাইন এর বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটিকে অবগত না করে বিষয়টি আড়ালে রাখার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক সত্য রঞ্জন দাসের বিরুদ্ধে। যদিও তিনি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ব্যস্ততার কথা জানিয়েছেন এ প্রতিবেদককে।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মামলার ওয়ারেন্টের ভিত্তিতে মুরাদিয়া বোর্ড অফিস বাজার থেকে বাউফল থানা পুলিশ সজল পাইন কে আটক করে ওই দিনই আদালাতে সোপর্দ করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন তাকে।

সূত্র জানায়, বাউফল উপজেলার বগা ইউনিয়নের সন্যাসী কান্দা এলাকার সমির রঞ্জন পাল ও সজল পাইন গংদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত বছরের ২৮ ডিসেম্বর বিরোধীয় জমির ধান কাটা নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুত আহত সমির রঞ্জন পাইনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় সমির রঞ্জন পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং সিআর-৭০০/২৪।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক বলেন, বিষয়টি আমি অবগত নই। অবগত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুজিবর রহমান প্রতিবেককে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একজন এমপিও ভুক্ত শিক্ষক কোন কারনে জেল হাজতে থাকলে তাকে স্কুল ব্যবস্থাপনা কমিটি সাময়িক বরখাস্ত করবেন এটা হল নিয়ম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

জমিজমার বিরোধে মামলা, দুমকীতে শিক্ষক কারাগারে

Update Time : ০৪:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :