ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে প্রথম জয় পেল আল নাসের

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ দুর্দান্ত এক মৌসুম শুরুর আভাস দিয়েছিল আল নাসের। একই সঙ্গে এটিই ছিল ক্লাবটির হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম শিরোপা জয়। তবে সৌদি প্রো লিগের নতুন মৌউমের শুরুটা রাঙাতে পারেনি পর্তুগীজ মহাতারকার দল। হেরে গিয়েছিল প্রথম দুই ম্যাচেই। তবে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে তারা। আর এতেও রয়েছে সিআরসেভেনের অবদান। তাঁর দুর্দান্ত এক হ্যাটট্রিকেই দুর্দান্ত এক জয় পেয়েছে আল নাসের।
নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে গোল পাননি রোনালদো, আল নাসেরও পায়নি জয়। তবে তৃতীয় ম্যাচে এসে পর্তুগীজ মহাতারকার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে তাঁর ক্লাবও। আল ফাতেহর বিপক্ষে পেয়েছে ৫-০ গোলের বড় এক জয়। আর এতে রোনালদোর হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোল করে অবদান রেখেছেন এ মৌসুমেই বায়ার্ন মিউনিখ থেকে যোগ দেয়া সেনেগালিজ তারকা ফুটবলার সাদিও মানে।
আল ফাতেহর বিপক্ষে গতকালের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেই খেলেছে আল নাসের। আক্রমণাত্মক ফুটবলে জেরবার করে রেখেছিল প্রতিপক্ষের রক্ষণকে। ম্যাচের ২৬ মিনিটেই গোল করার দুর্দান্ত এক সুযোগও পেয়েছিলেন রোনালদো। তবে সাদিও মানের বাড়িয়ে দেয়া বলে নেয়া শটে তিনি অয়ারেননি আল ফাতেহর গোল রক্ষককে পরাস্ত করতে।
তবে লিড নিতে অবশ্য অপেক্ষা করতে হয়নি আল নাসেরকে। পরের মিনিটেই এ দুজনের দারুণ বোঝাপড়ায়ই দারুণ এক গলের দেখা পায় আল নাসের। রোনালদোর বাড়িয়ে দেয়া বলে গোলরক্ষককে একা পেয়ে পরাস্ত করেন মানে, এরপর খুঁজে নেন জালের দেখা। সৌদি ক্লাবটির হয়ে এটি সাবেক লিভারপুল তারকার দ্বিতীয় গোল।
এর মিনিট দশেক পরেই এ মৌসুমে নিজের প্রথম গোলটিও পেয়ে যান রোনালদো। ম্যাচের ৩৭ মিনিটের সময় ডি বক্সের ভেতরে গোল পোস্টের খুব কাছে থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তিনি।

বিস্তারিত আসছে…

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে প্রথম জয় পেল আল নাসের

Update Time : ০৭:৫২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

প্রিন্ট করুন :