ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিলছে স্বর্ণে মোড়ানো জিলাপি, প্রতি কেজি ২০ হাজার টাকা

রমজান উপলক্ষে ২৪ ক্যারেটের স্বর্ণে মোড়ানো এক বিশেষ ধরনের জিলাপি এনেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। যার প্রতি কেজির মূল্য ২০ হাজার টাকা। বুধবার (৫ এপ্রিল) থেকে বিশেষ ধরনের স্বর্ণের প্রলেপ দেওয়া জিলাপি পাওয়া যাচ্ছে এই পাঁচ তারকা হোটেলে। মঙ্গলবার নিজেদের ফেসবুক পেজে একটি কার্ড শেয়ার করে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এ তথ্য জানায়।
হোটেল কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টেও স্বর্ণের জিলাপি বিক্রির তথ্য নিশ্চিত করেছে। ওই পোস্টের সঙ্গে দেয়া হয়েছে এ বিশেষ জিলাপির ছবিও। গহনা হিসেবে ব্যবহারের পাশাশি আরেক ধরনের বিশেষ স্বর্ণ খাবার হিসেবেও ব্যবহার করা যায়। ইন্টারকন্টিনেন্টাল সেই স্বর্ণই ব্যবহার করেছে এই জিলাপিতে।
সাধারণ জাফরান জিলাপির দাম রাখা হয় কেজিপ্রতি ১ হাজার ৮০০ টাকা করে। তবে স্বর্ণে মোড়ানো জিলাপি খেতে হলে গ্রাহককে খরচ করতে হবে ২০ হাজার টাকা।
তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি কেজি জিলাপিতে ২৪ ক্যারেটের খাবার উপযোগী স্বর্ণের ২০ থেকে ২২টি লিফ বা পাতলা পাত থাকবে। একজন গ্রাহক ন্যূনতম ২৫০ গ্রাম জিলাপি কিনতে পারবেন। সে ক্ষেত্রে দাম পড়বে পাঁচ হাজার টাকা।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানে ভোক্তাদের ভিন্ন কিছুর স্বাদ দিতেই এ আয়োজন। ইতিমধ্যে ৫-৬টি গ্রাহকের অর্ডার সরবরাহ করা হয়েছে। এ ছাড়া আরও কিছু অর্ডার তাদের কাছে আছে।
এর আগে গত বছরের জুলাই মাসে দেশে স্বর্ণে মোড়ানো আইসক্রিম বিক্রির খবর বেশ সাড়া ফেলেছিল। রাজধানীর বনানীর পাঁচ তারকা হোটেল সারিনা তাদের ১৯তম বর্ষপূর্তিতে বিশেষ ওই আইসক্রিম বিক্রি করে। ২৪ ক্যারেটের খাওয়ারযোগ্য স্বর্ণ দিয়ে তৈরি ওই আইসক্রিমের দাম ছিল ৯৯ হাজার ৯৯৯ টাকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিলছে স্বর্ণে মোড়ানো জিলাপি, প্রতি কেজি ২০ হাজার টাকা

Update Time : ০৯:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

প্রিন্ট করুন :