ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

গুলিস্তানে বিস্ফোরণ: আরও দুজনের মরদেহ উদ্ধার

রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজারে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরো দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো চলমান অভিযানে ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বুধবার সাড়ে ৪টার দিকে ভবন থেকে প্রথম লাশটি বের করা হয়। পাঁচ মিনিটের ব্যবধানে আরো একটি লাশ বের করে ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে এখনো দুজন নিখোঁজ আছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য মিলেছে। ভবনটি থেকে এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বার্ন ইউনিটে ভর্তি আছেন ১০ জন। যাদের সবারই অবস্থা আশঙ্কাজনক। ঢামেক হাসপাতালে এ পর্যন্ত শতাধিক আহত ব্যক্তি চিকিৎসা নিলেও এখন ভর্তি আছেন ২০ জন।
বিস্ফোরণের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গুলিস্তানে বিস্ফোরণ: আরও দুজনের মরদেহ উদ্ধার

Update Time : ০৬:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :