ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি

কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে ফিফা ২০২২ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
তবে এবার ফিফা বর্ষসেরায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জয়জয়কার। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিওনেল স্কালোনি। বর্ষসেরা গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন- স্পেন ও বার্সেলোনা তারকা অ্যালেক্সিয়া পুতেল্লাস।
প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ করে ফিফার এবারের অনুষ্ঠান শুরু করা হয়। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনাল্ডো নাজারিও স্মরণ করেন পেলেকে।
১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ভোটের শেষে ১০ ফেব্রুয়ারি প্রতিটি ক্যাটাগরিতে সেরা তিনের নাম জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন বর্ষসেরা।
বেনজেমা ও এমবাপেকে হারিয়ে বর্ষসেরা হয়েছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। থিবো কোর্তোয়া ও ইয়াসিন বুনোকে টপকে সেরা গোলকিপার মেসির জাতীয় দল সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওয়ালাকে টপকে বর্ষসেরা কোচ হয়েছেন বিশ্বজয়ী লিওনেল স্কালোনি।
এক নজরে বর্ষসেরা যারা
ছেলেদের বর্ষসেরা ফুটবলার: লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি)
ছেলেদের বর্ষসেরা গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা)
ছেলেদের বর্ষসেরা কোচ: লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)
মেয়েদের বর্ষসেরা ফুটবলার: অ্যালেক্সিয়া পুতেল্লাস (স্পেন ও বার্সেলোনা)
মেয়েদের বর্ষসেরা গোলকিপার: ম্যারি এরাপস (ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড)
মেয়েদের বর্ষসেরা কোচ: সারিনা ওয়েঘম্যান (ইংল্যান্ড জাতীয় দল)
বর্ষসেরা গোল/পুসকাস অ্যাওয়ার্ড: মার্চিন ওলেস্কি (পোল্যান্ড)

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি

Update Time : ১০:০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :