ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধি শ্রদ্ধা জানিয়েছেন। রোববার দুপুরে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এর নেতৃত্বে ওই প্রতিনিধি দল জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। পরে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও প্রার্থনা করেন।
সামরিক প্রতিনিধি দলে অষ্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভারতের ব্রিগেডিয়ার মানমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুর্কির কর্নেল এরদাল সাহিন উপস্থিত ছিলেন।
এ সময় সামরিক প্রতিনিধি বর্গ উপস্থিত ছিলেন। তারা আলাদা ভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন। পরে প্রতিনিধি দলটি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।
ডিজিএফ আই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেন, বাংলাদেশে কর্মরত সামরিক প্রতিনিধিগন বার্ষিক ভ্রমণ কর্মসুচির অংশ হিসেবে রোববার দুপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। পরে সামরিক দলটি বাগেরহাট ষাটগম্বুজ ও সুন্দরবন ভ্রমনের উদ্দেশ্যে রওনা হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধির শ্রদ্ধা

Update Time : ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :