ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

সিলেটে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিলেন স্থানীয় ক্রিকেটাররা

সিলেটে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন স্থানীয় ক্রিকেটাররা। রেলিগেশন পদ্ধতিতে সিলেট প্রিমিয়ার লিগ আয়োজনের দাবিতে গতকাল সোমবার ((১৩ ফেব্রুয়ারি) সিলেট জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বৈঠক করেছে সিলেটের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৈঠকে ক্রিকেটারদের দাবি মানেনি সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। যার পরিপ্রেক্ষিতে সিলেট জেলায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেয় স্থানীয় ক্রিকেটাররা।
সিলেট জেলার শীর্ষ ক্রিকেট লিগে ১০টি দল দুইটি বিভাগে বিভক্ত হয়ে খেলার কথা। কিন্তু ক্রিকেটারদের দাবি, রাউন্ড রবিন লিগে হতে হবে টুর্নামেন্টটি। যেখানে সব দল একে অপরের বিপক্ষে খেলবে, থাকতে হবে অবনমন পদ্ধতি।

ছবিঃ ফেসবুক থেকে নেওয়া

এ বিষয়ে সিলেট কোয়াব ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক জুনিয়র ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, আপনারা বললেন ফ্ল্যাট লিগ দিতে, কারণ এই বছর মাঠ নেই। আমরা রাজি হলাম গ্রুপ লিগ খেলতে, এখন বলছেন রেলিগেশন দিবেন না। রেলিগেশন ছাড়া কী লিগ ভাই? সিলেট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, আপনাদের বলছি, আমাদের অভিবাবক নাদেল ভাইয়ের দিকে তাকিয়ে আছি। যদি তাতে কোনো সমাধান না হয়, আমরা লিগ বয়কট করবো। আমি সিলেটের একাডেমির সব কোচদের অনুরোধ করবো, আপনারা একাডেমির খেলোয়াড়দের আমাদের সাথে থাকার অনুমতি দিন। আমরা আজকে প্রতিবাদ করছি সিলেটের ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য। সিলেটের এতগুলো খেলোয়াড় যেখানে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছে বা করছে, সেই জায়গায় ক্রিকেট লিগ এমন হতে পারে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

সিলেটে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিলেন স্থানীয় ক্রিকেটাররা

Update Time : ০৭:১৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :