ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

তুরস্কের পর সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২০ Time View

ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ। ত্রাণ সহায়তার জন্য বড় তাবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার ও ওষুধ পাঠানো হবে।
আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মিশনে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে উড়োজাহাজটি ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। উড়োজাহাজটি বাংলাদেশ থেকে আজ শুক্রবার সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। সিরিয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর পর উড়োজাহাজটি বাংলাদেশে ফিরে আসবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়। এতে সহস্রাধিক নিহত হওয়ার পাশাপাশি প্রচুর মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েন। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে উক্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তুরস্কের পর সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

Update Time : ০৬:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :