ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

জনগণের সেবক হিসেবে কাজ করুন, বিসিএস কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

ঔপনিবেশিক ধ্যান-ধারণা পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করতে বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনের কর্মকর্তাদের গণমুখী হওয়ার তাগিদও দিয়েছেন সরকারপ্রধান।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আজকের নবীন কর্মকর্তাই হবেন ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক। পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে। সে দায়িত্ব বর্তায় নবীন কর্মকর্তাদের ওপর।
অবৈধ ক্ষমতা দখলকারীরা সব কিছু ধ্বংস করে দিয়ে যায় জানিয়ে শেখ হাসিনা বলেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়। কারণ জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা থাকে না। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত, জনগণের জন্য কাজ করে। সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বই সংকটে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এজন্য গ্যাস-বিদ্যুৎ-পানি ব্যবহারসহ সবক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার তাগিদ দেন তিনি। সরকারপ্রধান বলেন, ইউক্রেন যুদ্ধ কতদিন চলবে, তা জানা নেই। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি অবস্থা মোকাবেলা করতে। তবে সবাইকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জনগণের সেবক হিসেবে কাজ করুন, বিসিএস কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

Update Time : ০৩:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :