দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন
-
মোঃ রিয়াজুল ইসলাম
-
Update Time :
০৬:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
-
১৪
Time View
0-0x0-0-0-{}-0-0#
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকীতে টানা ছয়বারের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বারেককে আটকের ঘটনাকে ঘিরে নতুন মোড় দেখা দিয়েছে। এবার বারেকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন আয়েশার স্বজনরা। তারা ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ দাবি করে সুষ্ঠু তদন্ত করে আমিনুল ইসলাম বারেকের দ্রুত মুক্তি দাবি করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাংগাশিয়া মাদ্রাসা সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আয়েশার দাদা রুস্তম বয়াতি, চাচাতো ভাই মো. মনির বয়াতিসহ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বারেকের স্বজন ও সমর্থকেরা দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আয়েশার দাদা, চাচতো ভাই ও কাকার অভিযোগ, স্থানীয় একটি মহল আয়েশা ও তার মা চামেলীকে প্রভাবিত করে বারেকের বিরুদ্ধে পরিস্থিতি তৈরি করেছে।
তারা আরও বলেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে বারেককে হেয় করার জন্য মানসম্মান ক্ষুন্ন করা হয়েছে।
অন্যদিকে, আয়েশার পক্ষ থেকে এর আগে বারেককে ঘিরে উত্ত্যক্তের অভিযোগে তাকে আটকের ঘটনা ঘটে।
তবে শনিবারের মানববন্ধনে আয়েশার দাদা ও চাচাতো ভাইসহ স্বজনদের অংশ নেওয়া এবং বারেকের মুক্তি দাবি করার বিষয়টি ঘটনাটিতে নতুন মাত্রা যোগ করেছে। এক পক্ষ এটিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলছে, অন্য পক্ষের অভিযোগের ভিত্তিতেই আটকের ঘটনা সামনে এসেছে।
মানববন্ধন শেষে এলাকাবাসী ওই ইউপি সদস্যের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
Tag :