ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

কঠোর পরিশ্রম ও শেখার আগ্রহেই জয় করা সম্ভব কঠিন পথ: পবিপ্রবি উপাচার্য

নিজস্ব প্রতিনিধিঃ

কঠোর পরিশ্রম, সঠিক কৌশল এবং শেখার তীব্র আকাঙ্ক্ষা থাকলে যেকোনো কঠিন পরিস্থিতি কিংবা নতুন দক্ষতা অর্জনের পথ জয় করা সম্ভব। শিক্ষার্থীদের মধ্যে এমন বিশ্বাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহান।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে নবীন শিক্ষার্থীদের নিয়ে একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘Developing the Mindset for Successful University Journey’ শীর্ষক ওই সেমিনারে অংশ নেন লেভেল-১, সেমিস্টার-১-এর শিক্ষার্থীরা।

আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নেছারউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

নবীনদের উদ্দেশে উপাচার্য বলেন, অনেক প্রতিযোগিতা পেরিয়ে মেধার স্বাক্ষর রেখেই তারা দেশের অন্যতম সেরা একটি অনুষদে পড়ার সুযোগ পেয়েছেন।

ভেটেরিনারি মেডিসিনকে তিনি শুধু একটি পেশা হিসেবে দেখতে চান না। তাঁর কথায়, এটি একটি ‘নোবেল প্রফেশন’ বা মহৎ পেশা।

অবলা প্রাণীর সেবা, দেশের প্রাণিসম্পদ রক্ষা এবং মানুষের জন্য নিরাপদ আমিষের জোগান নিশ্চিত করার বড় দায়িত্ব ভবিষ্যতে শিক্ষার্থীদের কাঁধেই থাকবে বলে জানান তিনি।

শুধু ভালো সিজিপিএ অর্জনের পেছনে না ছুটে শিক্ষার্থীদের দক্ষ ভেটেরিনারিয়ান ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ল্যাবরেটরি ও গবেষণাগারের সর্বোচ্চ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি।

উপাচার্য বলেন, দক্ষিণাঞ্চলের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। অনুষদগুলোর সার্বিক উন্নয়নেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের জীবনে মাইন্ডসেটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।

আর সেই পথচলার শুরু হয় সঠিক মানসিকতা থেকে।

মাইন্ডসেটকে তিনি দুই ভাগে ব্যাখ্যা করেন—ফিক্সড মাইন্ডসেট ও গ্রোথ মাইন্ডসেট।

ফিক্সড মাইন্ডসেটের মানুষ নিজের মেধা ও যোগ্যতাকে সীমাবদ্ধ মনে করে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট মানুষকে শেখার, চেষ্টা করার এবং নিজেকে উন্নত করার পথ দেখায়।

একজন সফল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মূল দর্শন হওয়া উচিত গ্রোথ মাইন্ডসেট—মন্তব্য উপাচার্যের।

তিনি বলেন, কঠোর পরিশ্রম, সঠিক কৌশল ও শেখার প্রবল ইচ্ছাশক্তি থাকলে কঠিন পরিস্থিতিও জয় করা সম্ভব।

শিক্ষার্থীদের শুধু ক্লাসরুমের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় চায় আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ ও ভবিষ্যৎ গবেষক তৈরি করতে।

বিশ্ববিদ্যালয়কে আরও বেশি শিক্ষার্থীকেন্দ্রিক করে গড়ে তোলার কথাও জানান তিনি।

সেমিনারের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, পড়াশোনার মানদণ্ড এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে ধারণা পাবেন বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

কঠোর পরিশ্রম ও শেখার আগ্রহেই জয় করা সম্ভব কঠিন পথ: পবিপ্রবি উপাচার্য

Update Time : ১১:৫০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :