ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

কেবল বইয়ের পাতায় নয়, মেধা-মনন-শরীরের সমন্বয়েই পূর্ণাঙ্গ শিক্ষা: পবিপ্রবি উপাচার্য

পটুয়াখালী: শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। মেধা, মনন ও শারীরিক সক্ষমতার সুসমন্বিত বিকাশের মধ্য দিয়েই পূর্ণাঙ্গ শিক্ষা সম্ভব বলে মন্তব্য করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সোমবার এ কথা বলেন তিনি।

‘A Year of Sports, Speed and Success’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানটি সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। আয়োজন করে শারীরিক শিক্ষা বিভাগ।

উপাচার্য বলেন, গত এক বছর শিক্ষার্থীরা শুধু ক্লাসরুম ও গবেষণাগারেই নয়, খেলার মাঠেও নিজেদের মেধা, গতি ও সংকল্পের পরিচয় দিয়েছে।

তাঁর কথায়, ‘‘খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়। এটি জীবন গড়ারও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।’’

খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ শেখায়। ধৈর্য বাড়ায়। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার মানসিকতাও তৈরি করে। একই সঙ্গে দলগতভাবে কাজ করার শিক্ষা দেয় বলে জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘‘তোমাদের গতি ও সাফল্য শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ থাকবে না। মাঠের শৃঙ্খলা এবং হার না মানা মানসিকতা তোমাদের কর্মজীবনেও সফল হতে সাহায্য করবে।’’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। খেলাধুলার উন্নয়নেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উপাচার্য বলেন, ‘‘তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তোমরাই দেশের ভবিষ্যৎ। আমরা চাই, তোমরা একদিন বিশ্বমঞ্চে এই বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।’’

ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী নাহিদ ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম, ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল এবং সাধারণ সম্পাদক সোহেলরানা জনি প্রমুখ।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

সবশেষে আলোকতরী সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

কেবল বইয়ের পাতায় নয়, মেধা-মনন-শরীরের সমন্বয়েই পূর্ণাঙ্গ শিক্ষা: পবিপ্রবি উপাচার্য

Update Time : ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :