ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

২৪ বছর পর লজ্জার বিদায় বার্সার; আশার আলো দেখছেন জাভি

ইউরোপের দ্বিতীয় শীর্ষ টুর্নামেন্ট ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিনে উঠতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। প্লে-অফে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে স্বপ্ন ভঙ্গ হয় কাতালানদের। সবশেষ ১৯৯৮-৯৯ মৌসুমে এমন লজ্জাজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিল বার্সা। তবুও বার্সার এই পারফরমেন্সে আশার আলো দেখছেন দলটির কোচ জাভি হার্নান্দেজ। ভেঙে না পড়ে আগামী মৌসুমে ঘুরে দাঁড়ানোর কথা জানান তিনি। খবর ইএসপিএন’র।
চলতি মৌসুম শুরুর আগেও বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনাম হয়েছিল বার্সেলোনা। আর্থিক সঙ্কটের ভেতরও দলবদলের বাজারে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। সম্পদ বিক্রি ও একাধিক আর্থিক লিভার কার্যকরের মাধ্যমে নতুন ফুটবলারদের নিবন্ধন করিয়েছিলেন ক্লাবে। শেষ পর্যন্ত অবশ্য হতাশাই সঙ্গী হয়েছে তার। ১৯৯৮ সালের পর এই প্রথম এমন অভিজ্ঞতার তেঁতো স্বাদ পেলো কাতালানরা। তবে আগামী মৌসুমের জন্য আশাবাদী দলের কোচ জাভি হার্নান্দেজ।
বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলেন, আশা করছি আগামী মৌসুমে ভালো কিছু হবে। বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছি আমরা। এখানেই যে আমাদের যাত্রা শেষ হয়ে গেছে তা মানতে নারাজ আমি। আমরা অবশ্যই উন্নতি করছি। তবে তা যথেষ্ট ছিল না। নিজেদের ভুলগুলো খতিয়ে দেখবো।
গত অক্টোবরের পর এই প্রথম হারের মুখ দেখলো বার্সেলোনা। টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার যাত্রায় ঘটলো ছন্দপতন। যেটার মাশুল গুনতে হয়েছে ২৪ বছর পর শেষ ১৬’র লড়াইয়ে না উঠতে পারার লজ্জা। তবে হারের কারণ হিসেবে জাভি দেখছেন গাভি ও পেদ্রির অনুপস্থিতিকে। তিনি বলেন, গাভি ও পেদ্রি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে তারা। ওরা খেললে আমাদের এমন সমস্যায় পড়তে হতো না।
শেষ দুই বছর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বই পাড়ি দিতে পারেনি এই টুর্নামেন্টে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অথচ ২০২১ সালের আগপর্যন্ত টানা ১৪ মৌসুমে অন্তত কোয়ার্টার ফাইনালে খেলেছিল বার্সেলোনা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

২৪ বছর পর লজ্জার বিদায় বার্সার; আশার আলো দেখছেন জাভি

Update Time : ০৩:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :