সৃজনী বিদ্যানিকেতন পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নেছার উদ্দিন আহাদ ও আলিফ আহমেদ রিজভী সিএনজির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছে।
আজ বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রূপালী ব্যাংক গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আলিফ আহমেদ রিজভীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর মো. জামাল হোসেন, অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার খান এবং প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস।
সৃজনী বিদ্যানিকেতন পরিবার আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে এবং তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছে।
মোঃ রিয়াজুল ইসলাম 




















