ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তোমার ভয় নেই কাউকে না পেলেও আমাকে পাবে,মায়ের অঙ্গীকারে ছেলের GPA-5 ‎দুমকিতে ১,৬১০ পিস ইয়াবা ও ৩৫ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ ‎ ‎বাংলা কিউআর’ নিয়ে দুমকিতে অগ্রণী ব্যাংকের বিশেষ কর্মসূচি সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ১৩ প্রবাসী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার অর্গানোগ্রাম ও জনবল পুনর্বিন্যাসে ইউজিসির সমর্থন চায় পবিপ্রবি ‘কমিটিতে শিক্ষক নিয়োগ আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে’—উদ্বেগ সংশ্লিষ্টদের বরিশালে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলা, আহত ৩ বরিশালের ভাসমান পেয়ারার হাট, রপ্তানির সম্ভাবনাঃ মার্কিন রাষ্ট্রদূত ‘ডন’ গ্রেপ্তার, সালমান শাহ হত্যা মামলার আসামি

‎দুমকিতে ১,৬১০ পিস ইয়াবা ও ৩৫ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ ‎

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৪ Time View

‎মোঃ সজিব সরদার

‎নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎রবিবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ জানায়, দুমকি থানার এএসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট এলাকায় সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুর রহমানকে আটক করে তল্লাশি চালান।

‎এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বিক্রির অর্থ বলে দাবি করা নগদ ৩৫ হাজার টাকাও জব্দ করা হয়।

‎গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকা প্রসাদ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুমকি থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-০৪।

‎তিনি আরও বলেন মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে দুমকি এলাকায় অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

তোমার ভয় নেই কাউকে না পেলেও আমাকে পাবে,মায়ের অঙ্গীকারে ছেলের GPA-5

‎দুমকিতে ১,৬১০ পিস ইয়াবা ও ৩৫ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ ‎

Update Time : ০৫:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :