ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

নিখোঁজের দুই ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ ‎

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১২৫ Time View

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
‎সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাউদপাড়া গ্রামে পানিতে ডুবে মো. মিনহাজ আলী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল থেকে নিখোঁজ থাকার পর দুপুর সাড়ে ১২টার দিকে দাদার বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

‎নিহত মিনহাজ আলী ওই গ্রামের দিনমজুর জলিল মিয়ার একমাত্র ছেলে। এক ছেলে ও দুই কন্যা সন্তানের মধ্যে মিনহাজ ছিল পরিবারের সবার আদরের।

‎শিশুটির বাবা জলিল মিয়া জানান, সোমবার সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সবার অগোচরে মিনহাজ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার দাদার বাড়ির পেছনের পুকুরে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

‎খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

‎সোমবার বিকেল সাড়ে ৫টায় সাউদপাড়া কবরস্থানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎নিষ্পাপ এই শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজের দুই ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ ‎

Update Time : ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :