মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাউদপাড়া গ্রামে পানিতে ডুবে মো. মিনহাজ আলী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল থেকে নিখোঁজ থাকার পর দুপুর সাড়ে ১২টার দিকে দাদার বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মিনহাজ আলী ওই গ্রামের দিনমজুর জলিল মিয়ার একমাত্র ছেলে। এক ছেলে ও দুই কন্যা সন্তানের মধ্যে মিনহাজ ছিল পরিবারের সবার আদরের।
শিশুটির বাবা জলিল মিয়া জানান, সোমবার সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সবার অগোচরে মিনহাজ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার দাদার বাড়ির পেছনের পুকুরে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় সাউদপাড়া কবরস্থানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নিষ্পাপ এই শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শিরোনাম :
নিখোঁজের দুই ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ
-
Reporter Name - Update Time : ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- ১২৫ Time View
Tag :
Popular Post





















