ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

প্রথমবারের মতো রপ্তানি পোশাকে যুক্ত হলো বাংলা অক্ষর

দেশের ইতিহাসে প্রথমবারের মতো রপ্তানি করা টি-শার্ট ও পোলো শার্টে বাংলা অক্ষর যুক্ত করলো নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেড কারখানা।
এখন থেকে মালয়েশিয়ার বাজারে রপ্তানি করা পোশাকের পোশাক প্রস্তুতকারকের ট্যাগগুলোতে ‘মেড ইন বাংলাদেশ’র সঙ্গে বাংলা হরফে ‘বাংলাদেশে তৈরি’ লেখাটিও সংযুক্ত থাকবে। যা বাংলাদেশে এবারই প্রথম।

এ বিষয়ে উইজডম অ্যাটায়ার্সের পরিচালক আক্তার হোসেন অপূর্ব জাগো নিউজকে বলেন, ‘আমাদের এ অর্জন শুধু ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাই নয়, এটি বাঙালিদের জন্য গর্বের উৎসও বটে। আমাদের দীর্ঘদিনের একটি প্রচেষ্টার ফল দেশের একটি মাইলফলক তৈরি করেছে। যা বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে খোদাই হয়ে থাকবে।

উইজডম অ্যাট্যায়ার্স লিমিটেডের মালিক নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের বাবা সামসুজ্জোহা ও মা নাগিনা জোহা দুজনই ভাষাসৈনিক ছিলেন। সামসুজ্জোহা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। সেলিম ওসমান নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা।

তিনি একাধারে একজন সফল উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক ও সংসদ সদস্য। এবার তার মালিকানাধীন উইজডম অ্যাট্যায়ার্স লিমিটেডের মাধ্যমে মেড ইন বাংলাদেশের সঙ্গে বাংলা হরফে ‘বাংলাদেশে তৈরি’ লেখাটি সংযুক্ত করা হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রথমবারের মতো রপ্তানি পোশাকে যুক্ত হলো বাংলা অক্ষর

Update Time : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :