পটুয়াখালী প্রতিনিধি ||
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষককে সহকারী প্রক্টর পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। মূল ক্যাম্পাসে দুইজন এবং বরিশাল ক্যাম্পাসে একজন শিক্ষক এ দায়িত্ব পেয়েছেন।
নবনিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন— ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ (মূল ক্যাম্পাস); ড. মো. তারিকুল ইসলাম সজীব, সহকারী অধ্যাপক, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ (মূল ক্যাম্পাস); এবং ড. মোঃ আলী আজগর, অধ্যাপক, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ (বরিশাল ক্যাম্পাস)।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সহকারী প্রক্টরদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি আশা করি, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করবেন।”
আদেশে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এ দায়িত্ব পালন করবেন এবং পূর্বের নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে এ বিষয়ে সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
সাউথ বাংলা ডেস্ক 

























