ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন চোখ হারালেও স্বপ্ন হারাননি রুবিনা, হতে চান শিক্ষক জন্ম-মৃত্যু নিবন্ধনে রেকর্ড, দেশসেরা গলাচিপা ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক কায়দা ওরে কাস ১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’ ১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’  দুমকির দক্ষিণ মুরাদিয়ার আবু জাফর ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১ দুমকীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা তুলে ধরলেন মনির মুন্সী

চরফ্যাশনে সুলতান পঞ্চায়েতের উদ্যোগে দিনভর বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি||

একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই বার্তা বুকে নিয়ে চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী সবুজ অভিযাত্রা। আয়োজক চরফ্যাশনের স্থানীয় সামাজিক সংগঠন সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থা।

রবিবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোপণ করা হয় প্রায় ৭০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধুমাত্র প্রতীকী বৃক্ষরোপণ নয়—বরং ভবিষ্যতের জন্য একটি পরিকল্পিত পরিবেশ-আন্দোলনের অংশ।

সংস্থার সভাপতি ফরহাদ হোসেন কর্মসূচি চলাকালে বলেন, “জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একটি গাছ মানে শুধু ছায়া বা ফল নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা।”

সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, “গাছ কেবল প্রাকৃতিক ভারসাম্যই আনে না, অর্থনৈতিক নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। আমরা চাই, প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ লাগান—এই হোক আজকের বার্তা।”

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও আব্দুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই নিজের হাতে গাছ লাগিয়ে এই সবুজ প্রয়াসকে অভিনন্দন জানান।

স্থানীয়দের মতে, “এ ধরনের কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয়, সামাজিক সচেতনতারও অংশ। এটি যেন একদিনও থেমে না যায়।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

চরফ্যাশনে সুলতান পঞ্চায়েতের উদ্যোগে দিনভর বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :