পটুয়াখালী প্রতিনিধি||
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো র্যালি, কেককাটা, আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান।
শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “সাংবাদিকতা কেবল খবর পরিবেশন নয়—এটি সামাজিক দায়িত্বও। তথ্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই শিক্ষাঙ্গনে গড়ে উঠবে ইতিবাচক পরিবেশ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ, সিএসই ডিন অধ্যাপক জামাল হোসেন, কৃষি অনুষদের ডিন ড. মো. দেলোয়ার হোসেন ও গণসংযোগ কর্মকর্তা মাহফুজুর রহমান সবুজ। অতিথিরা পবিপ্রবিসাসের পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে বের করা হয় এক বর্ণাঢ্য র্যালি। পরে অনুষ্ঠিত হয় কেককাটা, আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মারসিফুল আলম রিমন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।
পবিপ্রবিসাস বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত ছাত্র সাংবাদিক সংগঠন হিসেবে তিন বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রেখে চলছে।
সাউথ বাংলা ডেস্ক 




















