ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

পবিপ্রবিসাসের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন, উপাচার্যের আহ্বান— ‘সাংবাদিকতা হোক তথ্যনিষ্ঠ ও দায়িত্বশীল’

পটুয়াখালী প্রতিনিধি||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো র‍্যালি, কেককাটা, আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান।

শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “সাংবাদিকতা কেবল খবর পরিবেশন নয়—এটি সামাজিক দায়িত্বও। তথ্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই শিক্ষাঙ্গনে গড়ে উঠবে ইতিবাচক পরিবেশ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ, সিএসই ডিন অধ্যাপক জামাল হোসেন, কৃষি অনুষদের ডিন ড. মো. দেলোয়ার হোসেন ও গণসংযোগ কর্মকর্তা মাহফুজুর রহমান সবুজ। অতিথিরা পবিপ্রবিসাসের পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে বের করা হয় এক বর্ণাঢ্য র‍্যালি। পরে অনুষ্ঠিত হয় কেককাটা, আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মারসিফুল আলম রিমন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।

পবিপ্রবিসাস বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত ছাত্র সাংবাদিক সংগঠন হিসেবে তিন বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রেখে চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পবিপ্রবিসাসের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন, উপাচার্যের আহ্বান— ‘সাংবাদিকতা হোক তথ্যনিষ্ঠ ও দায়িত্বশীল’

Update Time : ০৪:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :