ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

রিকশা উল্টে খাদে, মৃত্যু ঘড়ি মেকারের

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন

সন্ধ্যার আলো মিলিয়ে যেতে না যেতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রিকশা খাদে পড়ে প্রাণ গেল এক ঘড়ি মিস্ত্রির।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চরফ্যাশন-দুলারহাট সড়কে ঘটে এই দুর্ঘটনা। মৃতের নাম হাসান দেওয়ান (৫০)। ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে চরফ্যাশন বাজারে ঘড়ি সারাইয়ের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো রিকশায় করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন হাসান। পথেই দুলারহাট সড়কে একটি ট্রাককে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় রিকশাটি। নিচে চাপা পড়েন একমাত্র যাত্রী হাসান।

স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, “ঘটনার পর মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের আসার পর আইনানুগ প্রক্রিয়া শেষে দেহ হস্তান্তর করা হবে।”

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের মাঝে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রিকশা উল্টে খাদে, মৃত্যু ঘড়ি মেকারের

Update Time : ০৫:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

প্রিন্ট করুন :