ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

পদ্মা সেতুতে ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’ বাস উল্টে আহত-৮

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ঢালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সিগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। মাগুরা থেকে ঢাকাগামী ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’ বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন মাগুরা সদর উপজেলার বজলুর রহমানের ছেলে সাইফুল্লাহ (৮০) ও রমজান মোল্লার ছেলে লুৎফর (৬৩); চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার মনিরের ছেলে নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০)।

এ ছাড়া মাগুরার মোহাম্মদপুর উপজেলার আলী আফজালের মেয়ে ফাতেমা (৭), শ্রীপুর উপজেলার আজমলের ছেলে সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী উপজেলার আজিজের ছেলে আরাফাত (১৩) আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহত যাত্রীদের বাস থেকে বের করে আনা হয়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পদ্মা সেতুতে ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’ বাস উল্টে আহত-৮

Update Time : ০৯:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :