ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধ দম্পতির মানবিক সহায়তার আকুতি

পটুয়াখালী প্রতিনিধি||

পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছেন মোঃ ফোরকান গাজী নামের এক বৃদ্ধ। গত শুক্রবার (২ মে ২০২৫) রাতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, ফোরকান গাজী একজন সৎ, পরিশ্রমী মানুষ। কোনোদিন কারও কাছে হাত পাতেননি। কিন্তু আজ তিনি অসহায়।

দুর্যোগের সময় ফোরকান গাজী ও তার স্ত্রী বাড়িতে অনুপস্থিত ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুড়ে যায় তাদের শেষ সম্বল—একটি ছোট দোকানঘর এবং সংলগ্ন বসতঘর। মুহূর্তেই তারা হয়ে পড়েন নিঃস্ব। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও কিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি।

প্রবীণ এই দম্পতির জীবিকা চলতো ছোট্ট দোকানটির ওপর নির্ভর করে। আগুনে দোকানের মালামাল ও ঘরের ব্যবহৃত আসবাবসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা মানবেতর জীবনযাপন করছেন।

দুর্যোগের এক সপ্তাহ পার হলেও এখনো পর্যন্ত তারা তেমন কোনো সরকারি বা বেসরকারি সহায়তা পাননি। তাই স্থানীয়রা এগিয়ে এসেছেন মানবিক সহায়তার আবেদন নিয়ে।

সাহায্য পাঠাতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে (বিকাশ নম্বর)- 01718839443–এ সহায়তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এ মুহূর্তে সামান্য সহায়তাও হতে পারে ফোরকান গাজী ও তার স্ত্রীর জীবনে আশার আলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধ দম্পতির মানবিক সহায়তার আকুতি

Update Time : ০২:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

প্রিন্ট করুন :