ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামে প্রাইভেট কার-কাভার্ডভ্যান সংঘর্ষ, রামগড় উপজেলা বিএনপি সভাপতির মৃত্যু

খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. ইব্রাহিম খলিল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর।

মঙ্গলবার (৬ মে ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট পোর্ট কানেক্টিং এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম শহর থেকে ডিসি পার্কে যাওয়ার পথে ইব্রাহিম খলিলের প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ইব্রাহিম খলিল গুরুতর আহত হন। সঙ্গে থাকা তার স্ত্রী ও সন্তান সামান্য আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম খলিলের অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া গভীর শোক প্রকাশ করে বলেন, “তিনি ছিলেন দলের এক নিবেদিতপ্রাণ নেতা, যার শূন্যতা সহজে পূরণ হবার নয়।”

এছাড়া রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, পৌর প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘রংতুলি একাডেমি’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মরহুম ইব্রাহিম খলিলের জানাজা আগামীকাল বুধবার (৭ মে) বাদ জোহর (দুপুর ২টা) রামগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রামে প্রাইভেট কার-কাভার্ডভ্যান সংঘর্ষ, রামগড় উপজেলা বিএনপি সভাপতির মৃত্যু

Update Time : ১২:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রিন্ট করুন :