ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১ তরুণীদের এনে পর্নো ভিডিও, স্বামী-স্ত্রী, দুই ছেলে-সহ গ্রেফতার ৫ শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী

বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনি গাছ, এডওয়ার্ড কলেজে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি

পাবনা প্রতিনিধি:

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে অবস্থিত একটি বিশাল মেহগনি গাছ বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও শিক্ষার্থী ও শিক্ষক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে মেঘলা আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই হঠাৎ প্রবল শব্দে বজ্রপাত হয়। এরপর দেখা যায়, পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের একটি বড় মেহগনি গাছ ওপর থেকে নিচ পর্যন্ত চিরে গিয়ে দুই টুকরো হয়ে পড়েছে। ঘটনাটি জানাজানি হলে কলেজ ক্যাম্পাসে কৌতূহলী মানুষের ভিড় দেখা যায়।

এডওয়ার্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম বলেন, “বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে ভয়ানক শব্দে বজ্রপাত হয়। দেখলাম মেহগনি গাছটি আমাদের চোখের সামনেই চিরে যাচ্ছে। সাথে থাকা বন্ধু আলামিনসহ আমরা দ্রুত নিরাপদ স্থানে চলে যাই।”

কলেজের অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, “ঘটনাস্থল আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। দ্রুত গাছটি অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। বজ্রপাতের সময় গাছের নিচে অবস্থান না করার বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।”

এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে পরিবেশ ও বজ্রপাত বিষয়ে সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনি গাছ, এডওয়ার্ড কলেজে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি

Update Time : ০৪:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

প্রিন্ট করুন :