ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

শিক্ষকদের জাতীয়করণসহ শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরের দাবি শিক্ষক ঐক্যজোটের

চট্টগ্রাম প্রতিনিধি||

শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূর ও শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি আবারও তুলে ধরেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার (৫ মে) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রধান অতিথি, জেলা শাখার সভাপতি এম এ ছফা চৌধুরী বলেন, “শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারকে এখনই সাড়া দিতে হবে। শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য শিক্ষক জাতিকে যথাযথ সম্মান ও নিরাপত্তা দিতে হবে। আর তা সম্ভব জাতীয়করণ ছাড়া নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মনজুর আলম মাস্টার।

প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী সচিব সাইফুল ইসলাম চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক এডভোকেট সেলিম চৌধুরী, উপাধ্যক্ষ কায়ছারুল হক এবং সাবেক কাউন্সিলর মোহাম্মদুল হক মেম্বার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ছাবেরা শারমিন, অধ্যাপক মিজানুর রহমান, ইয়াছিন চৌধুরী, আবু হানিফ ছিদ্দিকী ও মনছুর আলী।

সম্মেলনের শেষ অংশে সর্বসম্মতিক্রমে অধ্যাপক ইমাম উদ্দিন মনিরকে সভাপতি এবং মনজুর আলম মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষকদের জাতীয়করণসহ শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরের দাবি শিক্ষক ঐক্যজোটের

Update Time : ১২:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

প্রিন্ট করুন :