ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

তেঁতুলিয়ায় অধ্যক্ষের নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

তেঁতুলিয়া ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ানের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৫ মে) কলেজ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে এলাকাবাসীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আবু সুফিয়ান দীর্ঘদিন ধরে নিয়মিত কলেজে না আসলেও বেতনভাতা উত্তোলন করছেন। এছাড়া, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়মনীতি উপেক্ষা করে তার স্ত্রীসহ ৫ জনকে কলেজে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যাদের কেউই কলেজে পাঠদান করেন না।

মানববন্ধনে আরও বলা হয়, কলেজ প্রতিষ্ঠার জন্য জমি প্রদানকারী মালিকেরা ২১ বছরেও কোনো ক্ষতিপূরণ বা জমির মূল্য পাননি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা অধ্যক্ষের অপসারণ, দুর্নীতির তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হাসান লাবু, শিক্ষক আব্দুর রশিদ, তাসকিন পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তেঁতুলিয়ায় অধ্যক্ষের নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : ১১:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রিন্ট করুন :