পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বশির হাওলাদারের ছেলে মোঃ রাইছান (তামিম) হাওলাদার গত ২৯ এপ্রিল ২০২৫ থেকে নিখোঁজ রয়েছেন।
পরিবারের দাবি অনুযায়ী, নিখোঁজের সময় তার পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি। তিনি শারীরিকভাবে লম্বা ও গায়ের রঙ শ্যামলা।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। রাইছানের নিখোঁজ হওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
তাকে কোথাও দেখে থাকলে বা তার কোনো তথ্য জানা থাকলে, দয়া করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:
মোবাইল নম্বর: ০১৭৬০৭২৭৮৬৫
নিখোঁজ রাইছান (তামিম) এর দ্রুত সন্ধান ও নিরাপদে ফিরে আসার জন্য সকলের সহায়তা কামনা করেছে তার পরিবার।
সাউথ বাংলা ডেস্ক 


























