ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা সেবা

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৯ Time View

মো: আশরাফ উদ্দিন 

বরিশাল প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জে ‎চিকিৎসাবঞ্চিত চরাঞ্চলের মানুষের জন্য এসেছে সর্বাধুনিক ভাসমান হাসপাতাল-জাহাজ। আগামী শনিবার থেকে সেখানে দুই মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা চালু হবে।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) জাহাজটি উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে নোঙর করেছে। মধ্যপ্রাচ্যের দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত জাহাজটির নাম ‘কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল’ (কেএএপি-এমএইচবি-৫)।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরানুর হক জানান, প্রতিদিন ১৫০-২০০ রোগী এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন। নির্ধারিত দিনে চোখ, দাঁত ও হাড়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন এবং ছোটখাটো অস্ত্রোপচারও বিনামূল্যে করা হবে। রোগীদের যাতায়াতের জন্য বিশেষ শাটল নৌযানের ব্যবস্থা রাখা হয়েছে। ‎

তিনি আরও জানান, জাহাজটি উপজেলা সদরে স্থাপনের চেষ্টা করা হলেও স্থানীয়দের আপত্তির কারণে বিদ্যানন্দপুরে নিতে হয়েছে। এতে সদর ও দক্ষিণপাড়ের ৪ ইউনিয়নের মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে।

তবুও এ উদ্যোগে খুশি চরবাসী। স্থানীয় বাসিন্দা জয়নাল ও ফাতেমা বলেন, দীর্ঘদিন ওঝা-কবিরাজ নির্ভর থাকার পর অবশেষে আমরা সাময়িক সময়ের জন্য হলেও উন্নত চিকিৎসা পেতে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা সেবা

Update Time : ১১:০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :