ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

তালাকপ্রাপ্ত নারীর ঘরে বিবস্ত্র পুলিশ, আটক করে দিল স্থানীয়রা

রাজশাহীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এক তালাকপ্রাপ্ত নারীর ঘরে বিবস্ত্র অবস্থায় এক পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। ঘটনা ঘটে বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টার দিকে।

আটক পুলিশ সদস্যের নাম টিএম নাছির উদ্দিন, তিনি রাজশাহী পুলিশ লাইনে কনস্টেবল (ওয়ারলেস অপারেটর) হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, সন্দেহভাজন অবস্থায় ওই নারী ও পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে পুলিশ এসে তাদের মতিহার থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা থানার হেফাজতে রয়েছেন।

ওই নারী ও নাছির দাবি করেন, তারা কালেমা পড়ে মৌলভীর মাধ্যমে বিয়ে করেছেন। তবে কোনো রেজিস্ট্রি বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাদের বিয়ের বিষয়ে দুইজন সাক্ষী ও মসজিদের ইমামের অবগত থাকার কথা বলেন তারা।

ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, “বিয়ের দাবি করেছে, তবে কোনো কাগজপত্র নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তালাকপ্রাপ্ত নারীর ঘরে বিবস্ত্র পুলিশ, আটক করে দিল স্থানীয়রা

Update Time : ০১:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

প্রিন্ট করুন :