ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

জাফলংয়ে কমিউনিটি-ভিত্তিক পর্যটনঃ আদিবাসী সংস্কৃতি ও জীবিকার নতুন দিগন্ত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে সিলেট বিভাগের অন্যতম মনোরম পর্যটন কেন্দ্র খাসিয়া পুঞ্জি, জাফলং-এ ‘কমিউনিটি-ভিত্তিক পর্যটন’ (সিবিটি) উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

আইএলও’র ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায়, যা কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে, এই সিবিটি উদ্যোগ স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিতকরণ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আইএলও প্রতিনিধি, পর্যটন বিশেষজ্ঞ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “এ ধরনের উদ্যোগ শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতির বহুমাত্রিক উন্নয়নের পথ প্রশস্ত করে।”

বিটিবি এবং আইএলও যৌথভাবে স্থানীয় জনগণকে প্রশিক্ষণ, অবকাঠামোগত সহায়তা এবং বাজার সংযোগ প্রদান করবে, যাতে পর্যটনের সুফল সরাসরি কমিউনিটিতে পৌঁছে যায়। জাফলংয়ের খাসিয়া পুঞ্জির মতো জায়গায় এমন উদ্যোগ আগত পর্যটকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করবে, যেখানে তারা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আদিবাসী জীবনের ছোঁয়াও পাবেন।

উল্লেখ্য, সিবিটি মডেল বিশ্বব্যাপী একটি পরীক্ষিত পদ্ধতি, যা স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পর্যটন উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি এক নতুন দিগন্তের সূচনা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জাফলংয়ে কমিউনিটি-ভিত্তিক পর্যটনঃ আদিবাসী সংস্কৃতি ও জীবিকার নতুন দিগন্ত

Update Time : ১০:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :