ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
আর্জেন্টিনা পানামা প্রীতি ম্যাচ-২৩

৮’শ গোলের মাইলফলক সামনে রেখে জাতীয় দলে খেলতে নামছেন মেসি

ক্যারিয়ারে বিশ্বকাপ শিরোপা জয়ের পর একজন ফুটবলারের হয়তোবা আর খুব বেশি কোন স্বপ্ন থাকে না। তবে চরম আরাধ্য সেই শিরোপা নিয়ে ঘরে ফেরার পর অনেকটাই আত্মবিশ্বাসের সাথে স্বপ্নবাজ লিওনেল মেসি জানিয়েছিলেন, বিশ্বজয়ী হিসেবে আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সি পড়ে খেলতে চান। সেই স্বপ্নই বাস্তবে পরিণত হচ্ছে, বিশ্বকাপের পর পানামার বিরুদ্ধে প্রথম প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা।
শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০ হাজার সমর্থক মেসিদের মাঠে নামার অপেক্ষায় মুখিয়ে আছে। বিশ্বকাপের পর প্রথম বারের মতো জাতীয় দলের হয়ে মেসির খেলা নিয়ে কোচ লিওনেল স্কালোনিও অধিনায়ককে নিয়ে দারুণ খুশি। কারণ এ ম্যাচকে ঘিরে দুটি মাইলফলকের সামনে রয়েছেন মেসি।
তিনি বলেছেন,মেসি বেশ ভালো আছে। সে যতক্ষণ না অন্য কিছু বলবে ততক্ষণ আমরাও কিছু বলবো না। জাতীয় দলের সাথে সে মাঠের সময়টা বেশ উপভোগ করছে।
২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক মেসির। গত ১৮ বছরে খেলেছেন ১৭২টি ম্যাচ। শেষ তিন বছরের মধ্যে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ। এছাড়া ব্যক্তিগতভাবে ৮০০ গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন মেসি।
দুই প্রীতি ম্যাচে ১ গোল পেলেই স্পর্শ করবেন ৮০০ গোলের মাইলফলক। আর ২ গোল করতে পারলে জাতীয় দলের হয়ে তিনি ১০০ গোল করার কীর্তিও গড়বেন। যদিও মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ ১১৮ গোল করার পাশাপাশি সব মিলিয়ে ৮২৮ গোল করে এ তালিকায় এগিয়ে রয়েছেন।
ডিসেম্বরে কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে মেসি দুটি গোল করেছিলেন। পেনাল্টিতে আর্জেন্টিনা জয়ী হয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা দখল করে। ফেব্রুয়ারিতে মেসি ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
জাতীয় দলের হয়ে রোনালদোর পর রয়েছেন ইরানের আলি দাই। দেশের জার্সি গায়ে তিনি করেছেন ১০৯টি গোল। সেই হিসেবে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকায় রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ তারকার পর ৮৯ গোল নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন মালয়েশিয়ার মোখতার দাহারি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আর্জেন্টিনা পানামা প্রীতি ম্যাচ-২৩

৮’শ গোলের মাইলফলক সামনে রেখে জাতীয় দলে খেলতে নামছেন মেসি

Update Time : ০৬:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :