ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখনো নিশ্চিত নয়: নসরুল

আসন্ন রমজান ও গরমকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এখন প্রতিদিন ১০০ মেগাওয়াট করে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। এখনো আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে।
মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে সৌরবিদ্যুতে ব্যবহৃত জমির বহুমুখী ব্যবহার নিয়ে আয়োজিত ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে তেমন অগ্রগতি নেই?- এ বিষয়ে সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে জানতে চান।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আগে কী হয়েছে, কতটা হয়েছে, কতটা হয়নি; এটা নিয়ে পড়ে থাকলে হবে না। সামনের দিকে তাকাতে হবে। প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এখন কম জায়গা লাগছে। তাই ছাদ ব্যবহার করতে হবে। আগামী এক থেকে দেড় বছরে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে।
নসরুল হামিদ আরও বলেন, কৃষিকাজে কতটা সৌরবিদ্যুৎ ব্যবহার করা যায়, এটা নিয়ে একটা গবেষণা করতে বলা হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়কে। অন্য দেশে কিভাবে, কী হয়েছে, সেটা দেখলে হবে না। বাংলাদেশকে বাংলাদেশের মতো করে দেখতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখনো নিশ্চিত নয়: নসরুল

Update Time : ০৬:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :