ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

পবিপ্রবির সাবেক ভিসি ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাউথ বাংলা ডেস্কঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়োগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ অক্টোবর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়।

দুদকের অভিযোগ, সাবেক উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগে অনিয়মের মাধ্যমে সরকারের ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, স্বদেশ চন্দ্র সামন্ত ও সন্তোষ কুমার বসু পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনবহির্ভূত পদে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের অতিরিক্ত জনবল নিয়োগ দেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সাবেক উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগের উদ্দেশ্যে বাছাই বোর্ডের সদস্যদের অবৈধভাবে প্রভাবিত করা হয়। এ ক্ষেত্রে রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

দুদকের দাবি, এসব নিয়োগের বিপরীতে বেতন-ভাতা বাবদ মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা পরিশোধ করা হয়েছে। এই অর্থকে সরকারের আর্থিক ক্ষতি হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

সূত্রঃ কালবেলা, ডেইলি ক্যাম্পাস।

বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও সাবেক উপাচার্যের দুটি নম্বর বন্ধ পাওয়া যায়। টেলিটক নম্বরে কল করেও সাড়া মেলেনি। অন্যদিকে, সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ফোন ও হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মামলার বিষয়ে জানতে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক, জনসংযোগ মো. আকতারুল ইসলাম এর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবির সাবেক ভিসি ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

Update Time : ০৯:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :