নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা চলছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইনের নামে পরিচালিত ভেরিফায়েড অ্যাকাউন্টে কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তি প্রকাশের পর বিষয়টি ছড়িয়ে পড়ে।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত পোস্টে পটুয়াখালী জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে। পোস্টের সঙ্গে কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নামসংবলিত একাধিক বিজ্ঞপ্তির ছবি যুক্ত রয়েছে।
এদিকে, কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিদের অনেককে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও পদ পাওয়ার বিষয়টি উল্লেখ করে পোস্ট দিতে দেখা গেছে। তাঁদের এসব পোস্ট ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
প্রকাশিত বিজ্ঞপ্তির ছবিতে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক ব্যক্তির নাম রয়েছে। তবে কমিটির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।
Reporter Name 




















